স্ত্রী-সন্তানদের শ্বাসরোধে হত্যার পর ফাঁস নিলেন স্বামী, উদ্ধার সুইসাইড নোট

 


ভারতের কর্নাটক রাজ্যের মাইসুরু জেলায় স্ত্রী ও দুই মেয়েকে হত্যার পর হরিশ (৪৯) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। পুলিশ জানিয়েছে, হুনসুরের নিউ মারুতি লেআউট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ জুলাই) দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


নিহতরা হলেন হরিশ, তার স্ত্রী নিশ্চিতা (৩৬) এবং তাদের দুই মেয়ে নেক্সা (১৩) ও রক্ষা (৬)।


পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, হরিশ প্রথমে আঠালো টেপ দিয়ে স্ত্রী ও দুই মেয়ের মুখ বন্ধ করে শ্বাসরোধে তাদের হত্যা করেন। এরপর তিনি বাড়ির প্রথম তলার একটি কক্ষে গিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। নোটের শুরুতে লেখা ছিল, “আমি ওপরতলার কক্ষে ফাঁস নিচ্ছি।” এরপর “আমার শেষ ইচ্ছা” শিরোনামে তিনি কয়েকটি অনুরোধ লিখে গেছেন।

তবে কী কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।


এ ঘটনায় হুনসুর টাউন পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url