বাজারের ব্যাগে মিলল নবজাতকের মরদেহ, যা জানা গেল

 


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হলের পাশের ফুটপাত থেকে এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) রাত ৯টার দিকে আনুমানিক একদিন বয়সী ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।


শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) তারক কুমার হালদার নবজাতকের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে এ এফ রহমান হল ও গিয়াস উদ্দিন আবাসিক এলাকার মাঝামাঝি জায়গার ফুটপাত থেকে ওই নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়। ওই সময় মরদেহটি একটি সাদা বাজারের ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় ছিল।


পুলিশের এই কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কেউ মৃত অবস্থায় নবজাতকটিকে সেখানে ফেলে গেছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। সেই সঙ্গে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url