মোবাইলে কার্টুনে মগ্ন শিশু, পাশেই কুণ্ডলী পাকিয়ে সাপ—ভিডিও ভাইরাল

 


সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় একটি শিশু মোবাইলে কার্টুন দেখায় মগ্ন। আর ঠিক তার পাশেই কুণ্ডলী পাকিয়ে বসে রয়েছে একটি সাপ। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তা নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।


তবে ভিডিওটি কোথায় বা কবে ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। একই সঙ্গে এর সত্যতাও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, একটি শিশু বিছানায় উপুড় হয়ে শুয়ে মোবাইল ফোনে কার্টুন দেখছিল। এ সময় একটি সাপ ধীরে ধীরে তার পাশে এসে মোবাইলের স্ক্রিনের সামনে মাথা তোলে। কিছুক্ষণ পর সাপটি সরে যেতে চাইলে শিশুটি সেটিকে ধরে আবার মোবাইলের সামনে আনার চেষ্টা করে। পুরো ঘটনাটি ক্যামেরায় ধারণ করা হয়।


ভিডিওটি ইনস্টাগ্রামের একটি অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। কেউ শিশুটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আবার কেউ মন্তব্য করেছেন, এটি হয়তো পোষা ও নির্বিষ কোনো সাপ হতে পারে।

তবে ভিডিও দেখে সাপটির প্রজাতি কিংবা সেটি বিষধর কি না, তা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। বিশেষজ্ঞদের সতর্কবার্তা অনুযায়ী, সাপ বিষধর হোক বা নির্বিষ—শিশুদের এমনভাবে সাপের সংস্পর্শে থাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই এ ধরনের দৃশ্য দেখে কেউ যেন তা অনুকরণ না করেন।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url