মোদির আশ্বাসকে ‘ভণ্ডামি’ আখ্যা, কাল ভারতজুড়ে নতুন বিক্ষোভের ডাক

 


ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নফাঁসের অভিযোগ এবং আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থানের প্রতিবাদে শুক্রবার (২৪ জুলাই) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)

বৃহস্পতিবার (২৩ জুলাই) সংগঠনটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ নাগরিকদের শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানায়।


সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ বলেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক আশ্বাস বাস্তবসম্মত নয় এবং শিক্ষার্থীদের দাবি পূরণে কার্যকর কোনো পদক্ষেপ এখনো দেখা যায়নি। তার ভাষ্য, শুক্রবারের কর্মসূচির মাধ্যমে আন্দোলনের দাবিগুলো আরও জোরালোভাবে তুলে ধরা হবে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, শারীরিক অসুস্থতার কারণে অভিজিৎ দীপ কিছু সময়ের জন্য দিল্লির যন্তর মন্তরের কর্মসূচি থেকে বিরতি নিলেও আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।


অন্যদিকে, কেন্দ্রীয় সরকারের দাবি, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার জন্য একাধিকবার উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, সিজেপি চাইলে যে কোনো সময় কেন্দ্রীয় মন্ত্রী জে. পি. নাড্ডার বাসভবন বা কার্যালয়ে আলোচনায় অংশ নিতে পারে।

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিট প্রশ্নফাঁসের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠন এবং দায়ীদের কঠোর শাস্তির আশ্বাস দেন। তবে আন্দোলনকারীরা সেই আশ্বাসে সন্তুষ্ট নয়।

সিজেপি এবং বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী জানিয়েছেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং শিক্ষার্থীদের কাছে সরকারের আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনার দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। রাহুল গান্ধীর অভিযোগ, সরকারের নীতিগত ব্যর্থতার কারণে বিপুল সংখ্যক শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url