দিল্লির সহিংসতায় জড়িতদের বাতিল হতে পারে পাসপোর্ট

 


নিট পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদকে কেন্দ্র করে ককরোচ জনতা পার্টির (সিজিপি) বিক্ষোভে সরাসরি সহিংসতায় জড়িত ব্যক্তিদের পাসপোর্ট বাতিল করা হতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই। 

দিল্লি পুলিশ সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আইনগত বিধান অনুযায়ী দাঙ্গা-হাঙ্গামায় জড়িতদের বিরুদ্ধে এই প্রক্রিয়া শুরু করা হতে পারে।তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বর্তমানে সিসিটিভি ফুটেজ, ভিডিও রেকর্ডিং এবং অন্যান্য প্রযুক্তিগত প্রমাণ বিশ্লেষণ করে সহিংসতায় অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করার কাজ করছেন। 

তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্র জানিয়েছে।বুধবার রাতে নিট পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে যন্তর মন্তরের কাছে বিক্ষোভ চলাকালে হঠাৎ সহিংসতা ছড়িয়ে পড়ে। 

এ সময় পার্ক করা গাড়ি থেকে যন্তর মন্তরের কাছে নিজের ডিউটি পয়েন্টে যাওয়ার পথে আন্দোলনকারীদের হামলার শিকার হন দিল্লি পুলিশের ইন্সপেক্টর নন্দ কিশোর সিং।আহত ইন্সপেক্টর নন্দ কিশোর সিং জানান, ঘটনাস্থলে প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষ জড়ো হয়ে সরকার ও পুলিশবিরোধী স্লোগান দিচ্ছিল। 

তিনি প্রথমে ধারণা করেছিলেন, সেখানে কেবল শিক্ষার্থীরাই অবস্থান করছিলেন। দায়িত্ব পালনের উদ্দেশ্যে এগিয়ে গেলে বিক্ষোভকারীদের একটি অংশ লাঠি, রড, পাথর ও ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। 

তিনি বলেন, ইউনিফর্ম পরা অবস্থায় কোনোমতে সেখান থেকে প্রাণ নিয়ে বেরিয়ে আসতে সক্ষম হন।এই সংঘর্ষে আরও কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে দিল্লি পুলিশ। 

পাশাপাশি পুলিশ কর্মকর্তাদের ওপর হামলা এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url