দিল্লির আন্দোলনে সমর্থন করেছে আরমান মালিক

 


দিল্লিতে শিক্ষা ব্যবস্থার দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের গড়ে তোলা আন্দোলন এখন আর শুধু শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ নেই। ‘ককরোজ পার্টি’র উদ্যোগে শুরু হওয়া এই প্রতিবাদ দাবানলের মতো ছড়িয়ে পড়েছে পুরো ভারতজুড়ে। প্রশ্নপত্র ফাঁস, শিক্ষায় অতিরিক্ত খরচ ও সরকারের দায়বদ্ধতাহীনতার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন দেশের শীর্ষস্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্বরাও।


আন্দোলনকারীদের সমর্থনে এবার নিজের জন্মদিনের বিশেষ উপহার পিছিয়ে দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী আরমান মালিক। ২২ জুলাই তাঁর নতুন গান ‘গয়া কাম সে’ মুক্তির কথা থাকলেও, উদ্ভূত পরিস্থিতিতে তিনি সিদ্ধান্ত বদল করেছেন। এক ভিডিও বার্তায় আরমান জানান, দেশের এই অস্থির সময়ে উৎসবের আমেজ সম্ভব নয়; পরিস্থিতি স্বাভাবিক হলেই গানটি প্রকাশ করা হবে।


সম্প্রতি নিট প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের সংসদ অভিযানে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুড়েছে পুলিশ। সেই নির্মমতার ভিডিও প্রকাশ্যে আসতেই ক্ষোভের আগুন আরও তীব্র হয়েছে।


ইতিমধ্যেই আন্দোলনে যোগ দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। এছাড়া অরিজিৎ সিং, দিলজিৎ দোসাঞ্জ, প্রকাশ রাজ এবং স্বরা ভাস্করের মতো তারকারা প্রকাশ্যে শিক্ষার্থীদের দাবির প্রতি পূর্ণ সমর্থন ও একাত্মতা প্রকাশ করেছেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url