গ্যামারাস লুকে নজর কাড়লো অভিনেত্রী কৌশানী মুখার্জি দেখুন ৬টি ছবিতে
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জি আবারও তার চোখ ধাঁধানো ফ্যাশন সেন্স ও গ্ল্যামার দিয়ে কেড়ে নিলেন ভক্তদের নজর। সবসময়ই নতুন নতুন লুকে ধরা দেওয়া এই তারকা সম্প্রতি নিজের একটি নতুন ফটোশুটের মাধ্যমে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন তৈরি করেছেন।
প্রকাশিত ছবিতে কৌশানীকে দেখা যাচ্ছে কালো রঙের একটি স্টাইলিশ ড্রেসের সঙ্গে ম্যাচিং করা ব্লেজারে। ডার্ক ব্যাকগ্রাউন্ড ও লালচে আলোর ছটায় তার এই লুকটি বেশ রহস্যময় ও আকর্ষক হয়ে উঠেছে।
বোল্ড মেকআপের সঙ্গে তার কোঁকড়ানো ঢেউখেলানো চুল ও হাতের মেটালিক আংটি তাঁর চেহারায় যোগ করেছে এক বাড়তি আভিজাত্য।
ছবিটি পোস্ট করার পরপরই নেটিজেনরা কৌশানীর এই ফ্যাশন স্টেটমেন্ট এবং তীক্ষ্ণ ভাবভঙ্গির প্রশংসায় মুখর হয়েছেন।
ট্র্যাডিশনাল লুকে যেমন তিনি অনন্য, ওয়েস্টার্ন লুকেও যে সমানভাবে এই ছবির মাধ্যমে আবারও প্রমাণ করলেন টলিপাড়ার এই সুন্দরী।





